STORYMIRROR

Doyel Kar

Abstract Fantasy Others

3  

Doyel Kar

Abstract Fantasy Others

তুমি আছো

তুমি আছো

1 min
13

তুমি আছো পাশে ,তাই চিন্তা মোরে নাই ।

মনে আছে প্রিয়,

যখন আমি এসেছিলাম বধূ বেশে

নতুন পরিবেশে খুব ভয় পেয়েছিলাম আমি ।

তুমি কাঁধে হাত রেখে বলেছিলে

ভয় করো না প্রিয়ে ,আমি তো আছি।

সেদিন বিশ্বাসে তোমার হাত ধরে ছিলাম ,

সবার স্নেহ ভালবাসা জয় করেছিলাম ,

শুধু তুমি ছিলে পাশে তাই ।

দেখতে দেখতে সময় হলো পার

রেখেছিলে তুমি আমার হাতে হাত

বলেছিলে তুমি ভয় করো না সখী

যতই আসুক ঝড় আমিতো আছি।

সেই বিশ্বাসে আজ, বয়স হল পার

বুড়োবুড়ি হয়েছি আমরা আজ।

জীবনের পড়ন্ত বেলায় বসে

হসপিটালের বিছানাতে শুয়ে

অপেক্ষায় আছি অপারেশন হবে ।

তুমি বললে ভয় পাচ্ছো প্রিয়ে!!!

না প্রিয়, ভয় কেন পাবো!!

তুমি আছো পাশে, তাই চিন্তা মোরে নাই।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract