STORYMIRROR

Doyel Kar

Romance Inspirational Others

4  

Doyel Kar

Romance Inspirational Others

ফিরে এসো প্রিয়

ফিরে এসো প্রিয়

1 min
37

ফিরে এসো প্রিয় ,

কথা দিচ্ছি, করবো না কোন বায়না

চাইবো না কোন গয়না

করবো না কোনো আবদার

একটিবার তুমি ফিরে এসো ।

তুমি ছাড়া আমি একলা

শূন্য আমার জীবন ভেলা ,

দিকবিদিক চেয়ে দেখি

তোমার কথাই শুধু ভাবি ,

খেতে বসলে মনে পড়ে তোমার কথা ।

খাইয়ে দিতে তোমার হাতে ,

পরিয়ে দিতে বেলকুচির মালা ।

আজ আমার বায়না মেটাতে

তুমি গেছো অনেক দূরে,

তখন ভাবিনি তোমার কথা ।

আজকে তোমায় খুব মনে করি ,

তাই তো বসে পত্র লেখি।

ফিরে এসো প্রিয়,

কথা দিচ্ছি, করবো না কোন বায়না

চাইবো না কোন গয়না

করবো না কোনো আবদার।

ফিরে এসো প্রিয় ,

একটি বার তুমি ফিরে এসো।।


ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Romance