ফিরিয়ে দে মা
ফিরিয়ে দে মা
ফিরিয়ে দে মা
১০/১০/২৪
পথে ঘাটে আকাশ জুড়ে
জানা অজানা গানের সুরে
বিষন্ন এ মন সব ছেড়ে
চলে যেতে চাইছে দূরে।
এতো আলো দিনে রাতে
দুটি চোখ ধাঁধিয়ে যাচ্ছে
কি দেখবো নতুন প্রভাতে
সেই চিন্তাই তো মাথা খাচ্ছে।
রাত জাগা এতো ক্রন্দন
পিঠ ঠেকে যাওয়া আন্দোলন
আর ঐ আমরণ অনশন
কাঁপিয়ে দেয় হৃদয় গ্রন্থন।
মা গো,নিতে পারছি না যে
পুজোর আনন্দ উপহার
বরং মা গো ফিরিয়ে দে,
ঐ অভয়া কে আবার।
@নিমিঠা
