STORYMIRROR

AJITESH NAG

Abstract Classics Others

4  

AJITESH NAG

Abstract Classics Others

ফেরা

ফেরা

1 min
351

দরজা জুড়ে সাজিয়ে রাখা হাওয়া বিদেয় কর, 

উলুধ্বনি দাও,

আজ মেয়ে বাড়ি ফিরছে। 


বাবা বললেন, দরজা থেকেই বিদেয় কর।

ভাই বললে, দিদির মুখ দেখতে চাই না আর।

মা বললেন, নিজের হাতে বিষ দিয়ে মারব আজ।


যতক্ষণ মেয়েটার পথ চেয়ে বসেছিলো, 

   চেনা ছোট্ট খাট

   মেয়েবেলার অগোছালো পাটের পুতুল

   দাঁড়-ভাঙা চিরুনি, ঘষা আয়না আর জবাকুসুমের শিশি

ততক্ষণে পাড়াপড়শিরা ভিড় জমিয়েছে দরজা বাঁচিয়ে

যেমন অকস্মাৎ সাদা শেয়াল দেখতে পেলে মন্দ লাগে না।


এরপরে এক গোপন নারীত্বের রঙে বাথরুমের মেঝে ভেসে যায়।

অবশেষে দরজা বন্ধ হয়।

তাড়া খেয়ে ফেরারি হাওয়া ফিরে আসে নিঃশব্দ.. নিঃশব্দ.. নিঃশব্দ..


মেয়েটি একটা টুল খুঁজে এনে থমথমে পাখার দিকে মাথা তোলে। 

উলুধ্বনি দাও,

আজ মেয়ে বাড়ি ফিরছে, শেষবারের মত। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract