STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Others

3  

Kausik Chakraborty

Abstract Others

পাল্টে যাবার কথা ছিল না

পাল্টে যাবার কথা ছিল না

1 min
218


শামুকের মতো নিজেকে লুকোবার চেষ্টা করলাম

গিরগিটির মতো বদলানোর চেষ্টা করলাম শরীরের রং


পরিবর্তে পেলাম শ্যাওলা পাঁচিল...


কাগজের মতো বারবার চেষ্টা করলাম অক্ষর সাজাতে

চোখের কাছে ধরে দেখলাম প্রতিটা যতিচিহ্নের আসল চেহারা


পরিবর্তে হাতে এলো আপোষের চিঠি...


মানুষের মতো চেষ্টা করলাম বিভেদ বাড়াতে

দক্ষিণ বারান্দার রোদে রেখে এলাম এযাবৎ দেখা সমস্ত অন্ধকার ঘর


পরিবর্তে ভেসে এলো আপাদমস্তক দগ্ধ শরীর-


আসলে কারোরই কখনও পাল্টে যাবার কথা ছিল না...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract