STORYMIRROR

Sipra Debnath

Romance Tragedy

3  

Sipra Debnath

Romance Tragedy

নির্জলা একাদশীর পর

নির্জলা একাদশীর পর

1 min
188

এযাবত যতটুকু ভালোবাসা পেয়েছি 

নিজের ভালোবাসার প্রলেপ দিয়ে 

ভালো করে শুকিয়ে রাখবো

যেন ভালোবাসার পাতাখানি ছিড়ে না যায়

কাল ছিতি না পড়ে যায়

নতুন করে রেশনের দোকানে 

লাইন দেওয়ার মতোদাঁড়াবো না

যেটুকু পেয়েছি তাকে শীতবস্ত্র ভেবে শরীরে জড়িয়ে নেব

শীতল হাওয়া ভেবে মন জুড়িয়ে নেব

যদি কখনো হৃদয়ের প্রবেশ দোরে এসে দাঁড়াও

দেখবে তোমার নামের তোরণ নির্মাণ করা আছে 

তোমার প্রেম আমার নির্জলা একাদশীর পর পারণ প্রসাদ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance