STORYMIRROR

Pranati Mahato

Abstract Others

4  

Pranati Mahato

Abstract Others

নি শি দি ন

নি শি দি ন

1 min
302

বেলাশেষে দিঘীর পাশে, রঙিন আলোর খেলা,

পাখ- পাখালির কিচির মিচির ভরা বিকেল বেলা।

দুপুরটা যে পেরিয়ে গেছে রোদ ঝলমল করে,

কেওবা তখন গাছের ছায়াই কেওবা নীজের ঘরে।

সকাল বেলা সুর্য উঠে ডেকে ডেকে বলে

তোমরা এবার উঠ সবায় রাত্রী গেছে চলে।

প্রদোষকালে উষার আলো, রবির লাল আভা

গাছের ডালে পাতার ফাঁকে ফুলের কুড়ির সোভা।

ক্ষনিক আগে চাঁদের আলোয় স্নিগ্ধ পুষ্পশাখি

সূয্যিমামা আসার কথায় নিলো যে মুখঢাকি।

রাতের আলোর ফুলের বাগান দিনের আলোয় ফাঁকা।

রাতের আলোর শুন্য বাগান দিনে ফুলে ঢাকা।

প্রকৃতির নীতি এ যে মুক্ত, স্বাধীন।

প্রতিনিয়ত প্রবাহিত হয় নিশীদিন।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract