STORYMIRROR

Nabanita Patra

Tragedy

3  

Nabanita Patra

Tragedy

নববধূর বিরহ

নববধূর বিরহ

1 min
278

হে মম প্রিয়তম,

আমার মনে বসন্ত আসিয়া গিয়াছে,

তুমি কবে আসিবে মোর হৃদয় মাঝে।


আজিও আমি পথ চাহিয়া বসিয়া আছি তোমার পানে,

তোমার অপেক্ষায় মোর দিবা-নিশি কাটে।


আমি যে নববধূ তোমার,

তোমার সাথে বাঁধিয়াছি মোর ভাগ্যের তার।


ভাবিয়া ছিলাম তোমার সাথে বাঁধিব স্বপ্নের সংসার,

তোমার আমার মন মিলিয়া হইবে একাকার।


ভাবিয়াছিলাম একটু একটু করিয়া সাজাইব তোমার ঘর,

পূর্ণিমার চাঁদের মতো মুছিয়া দিবো তোমার জীবনের সব অন্ধকার।


তুমি কি শুনিতে পাইতেছনা মোর হৃদয়ের ক্রন্দন?

বাঁধিয়াছি যে তোমার সঙ্গে সাত জনমের বন্ধন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy