নাম ছিল তার হরবোলা
নাম ছিল তার হরবোলা
নাম ছিল তার হরবোলা
তাই ডাকতো সবাই তাকে
মন ভরাতো সকলের সে
পশু পাখির ডাকে,
টিয়া পাখি কোয়েল দোয়েল
বাঘ হোক বা সিংহ
তার গলার জাদু শুনে
সবাই হতো হতভম্ব ।
নাম ছিল তার হরবোলা
সে ঘুরতো গ্রামে গ্রামে
তার আগে পিছে কেউ ছিল না
তার একলা এ জীবনে ,
পশু পাখির মতোই ছিল
সেও যাযাবর
লোকের ভীড়ে জমাতো সে
মজার আসর ।
নাম ছিল তার হরবোলা
সে ঘুরতো বনে বনে
শুনতো বসে পাখির কূজন
নিজেই আপন মনে,
আপন মনে ধরতো যখন
সেও পাখির ডাক
পাখির দলও হয়তো তখন
হতো যে অবাক ।
নাম ছিল তার হরবোলা
সে এক নতুন গ্রামে এলো
যেথায় এসে জীবন তারি
হলো এলোমেলো ,
সেই গ্রামে তে মিলল না তো
কোনো পাখির দেখা
দুঃখ পেল মনে তে সে
বড়ই করুণ ব্যথা ।
নাম ছিল তার হরবোলা
সে ধরলো পাখির ডাক
যদি সেই ডাকে তে ফিরে আসে
আবার পাখির ঝাঁক ,
ব্যর্থ হলো হরবোলা
কই এলো না তো পাখি
আবার সে সমস্বরে
করলো ডাকাডাকি ।
নাম ছিল তার হরবোলা
সে কষ্ট পেল খুব
দু হাত দিয়ে করুন ভাবে
ঢাকলো নিজের মুখ ,
হঠাৎ সে শুনতে পেল
একটি পাখির ডাক
ছোট্ট একটা চড়ুই পাখি
সম্মুখেতে তার ।
নাম ছিল তার হরবোলা
সেই চড়ুই বললো তাকে
গ্রামের যত পাখি সবাই
জাদুকরের কাছে ,
মায়া বলে রেখেছে সে
তাদের আটক করে
ডাকতে তারা পারে না আর
সকাল কিংবা ভোরে ।
নাম ছিল তার হরবোলা
সে বললো চড়ুই চলো
ফিরিয়ে আনি বন্ধুদের
তারা কোথায় আছে বলো ,
জাদুকরের বাসায় গিয়ে
সে ধরলো পাখির ডাক
সেই ডাক শুনে জাদুঘরের
হলো মৃত্যু অকস্মাত্ ।
অভিশাপের ভাগি ছিল
জাদুকরের জীবন
পাখির ডাকেই একদিন তার
লেখা ছিল মরণ ।
নাম ছিল তার হরবোলা
তার নিখুঁত পাখির ডাক
সেই ডাকেতেই প্রান গেল
জাদুকরের আজ ,
মুক্ত হলো পাখির দলও
ধরলো তারা গান
সেই মধুর সুরে উঠলো ভরে
হরবোলার ই প্রান ।
