STORYMIRROR

Manik Goswami

Romance Classics Others

3  

Manik Goswami

Romance Classics Others

মনের মানুষ

মনের মানুষ

1 min
164


তুমি যে আমার মনের মানুষ

আমার প্রথম প্রেম,

স্বপ্ন দেখতে শিখিয়েছো তুমি,

প্রার্থনা করো ক্ষেম।

তুমি যে আমার সুনীল আকাশে 

সন্ধ্যাকালের তারা,

দুচোখ ভরে দীপ্তি দেখি

জ্যোৎস্নালোকে ভরা।

তুমি যে আমার সাগরের ঢেউ

তীরেতে দিয়েছো দোলা,

অনুভবে আমি নিজেকে সাজাই

বালুকারাশির বেলা।

তুমি যে কখন মনের মতন

বাজাও বীণার তার,

সুরে সুরে ভেসে এক লহমায়

ভেঙেছে হৃদয় দ্বার।

তুমি যে আমার পথের পথিক,

আমার চলার সাথী,

তোমার সাথেই চলতে যে চাই

দিবস হতে রাতি।

আহ্লাদী চোখে স্বপ্নের ছোঁয়া,

শরীরে হিমেল পরশ;

সূর্যালোকের মহিমা বিশাল

প্রাণেতে জাগালো সাহস।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance