STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Abstract Inspirational

4  

POET MD HEDAETUL ISLAM

Abstract Inspirational

মিনির মায়া

মিনির মায়া

1 min
391


মিনির মায়া

মোঃ হেদায়েতুল ইসলাম


মিনি আমার বড্ড পোষা বিড়াল ছানা, 

দুধ-ভাত দিলে খুশি সে এটা আমার জানা।

মিউমিউ সে কান্না করে একটু খিদে পেলে, 

মিউ মিউ তার বন্ধ জানি একটু খাবার দিলে।

আদর পেলে মিনি আমার অনেক খুশি হয়,

দেখলে ইঁদুর শিকার করে মিনি করে নাতো ভয়।

মিনি আমার বড্ড পোষা ডাকে দেয় সাড়া ,

খাবার দিব দেখলে মিনি হয় আত্মহারা।

আদর দিয়ে মিনিকে ঘুম পাড়ালে পরে,

শান্তির ঘুম দেয় যে মিনি নাহি নড়েচড়ে।

তিড়িং বিড়িং লেজ নাড়িয়ে আদর আবদার সে করে,

আদর ভালোবাসা নিয়ে মিনি তারপরে সে সরে।

আমার দুঃখে কাঁদে মিনি হাসে আমার সুখে, 

তাইতো মিনিকে ভালোবাসা দেই নিয়ে আমার বুকে।

মিনি মায়া ভরা দুচোখ দিয়ে আমার সাথে কথা কয়,

 জানি জীবন থাকতে মিনি সে যে আমায় ভোলার নয়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract