STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract

4  

Nikhil Mitra Thakur

Abstract

মায়ার বাগান টুটে, ফুল ছিঁড়ে

মায়ার বাগান টুটে, ফুল ছিঁড়ে

1 min
338

আসলে--

তুই যে আমাকে অন্তর থেকে ভালোবাসিস না

সেটা তো আমি বুঝি নি এতোদিন

স্বার্থের দেওয়াল গড়েছিলি

মধ্যিখানে।

অতি ব্যবহারে দেওয়াল দুর্বল হয়ে গিয়েছিল

তুই সেটা লক্ষ রাখিস নি

তোর দিক থেকে অভাব ছিল

রক্ষণাবেক্ষণের।

দমকা বাতাসে তা ভেঙে গেল অসতর্ক মুহুর্তে

আমি দেখতে পেলাম তখন

অস্বচ্ছ স্বার্থের দেওয়াল

ভেদ করা যায়না

খালি চোখে।

আমার উপলদ্ধি ঘটালো পাশে থাকার সমাধি

তুই ধরা পড়ার ভয়ে

দূরে সরে গেলি

একা করে।

দুঃখের সাথে সখ্যতা করে বেশ ভালো আছি

তোর ছায়ার সঙ্গ ছেড়ে

মায়ার বাগান টুটে

ফুল ছিঁড়ে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract