STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

মানুষ হয়ে যাও

মানুষ হয়ে যাও

1 min
243

Week-35

মানুষ হয়ে যাও

মানিক চন্দ্র গোস্বামী 


বলতে পারো মানুষ তুমি মানুষ কবে হবে,

তোমার কাননে চরিত্রের ফুল ফুটিবে সৌরভে। 

হারিয়ে যাওয়া মানব মনের দয়া, মায়া, মমতা,

ফিরবে কি এই গুণগুলি আর, স্বভাবে নম্রতা। 

ঈর্ষা, লিপ্সা, ভোগ বাসনায় কলঙ্কের বোঝা বাড়ে,

নিজের চলার সুগম পথটা তুলেছো দুর্গম করে। 

সদাই নিজের ভালো শুধু হোক, স্বার্থী মানসিকতা,

হাসি মুখেই পরের ক্ষতি করার প্রবণতা। 

দম্ভ তোমার পদক্ষেপে, অন্তরে অহংকার,

মনের খাঁচায় এখনো দেখি নিকষ অন্ধকার। 

ওপরে দেখাও আলোর আবেশ, নীতিকথা ভাসে মুখে,

মনের গরল, হয়না সরল, বক্র দৃষ্টি চোখে। 

ভালোবাসা দেখি ছলনায় ভরা, প্রেম প্রীতি রসাতলে,

স্বেচ্ছাচারী প্রবণতায় অনৈক্যের আগুন জ্বলে। 

অনেক হলো, মানুষ এবার মানুষ হয়ে যাও,

পৃথিবীটা দেখো সুন্দর কত, ঐক্যের গান গাও। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics