STORYMIRROR

subrata bhattacharjee

Classics

3  

subrata bhattacharjee

Classics

ক্ষোভ

ক্ষোভ

1 min
608

শরীরে বল নেই 

তাও আমি শেষটুকু নিংড়ে 

আমাকে টানতে টানতে, 

রাস্তার ধারে এনে রেখেছিলাম 

যাতে মানুষ আমাকে দেখতে পায় 

দেখতে পেয়েও ছিল 

ছবি তুলতে তুলতে 

জামা ছাতা বেল্ট একটা চাদর 

একটা রঙিন চশমা'ও দিয়েছিল।…. 


কিন্তু ওই যে বলে

মানুষ আর মানুষ হল না 

ঠিকই বলে

আমাকে যদি ওরা, একটু কিছু খেতে দিত

তাহলে আজ ভোর সকালে 

কুকুর শেয়ালের ভয়ে 

আমার আর, 

আমাকে আগলে বসে থাকতে হতো না ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics