STORYMIRROR

AJITESH NAG

Abstract

4  

AJITESH NAG

Abstract

কফিকাপ

কফিকাপ

1 min
325

কথা ছিল,

আজ রক্ত হবে অবিশ্বাসী।

কথা রাখা বা না রাখা তোমার বাসনা,

তোমার উচ্চারিত শব্দগুচ্ছমাত্র।

কফির কাপ ঠোঁট ছুঁয়ে নেমে আসে।

চোখের জল বলে গেল অনেক কথাই।

কে বলে গেলো, এভাবেই ঘর থেকে চুড়োয় যাত্রাপথ শুরু হোক।

আমি নিচের ঘাসজমির পুনর্জন্ম দেখি।

অতি ধীরে নিজের পাণ্ডুলিপি থেকে – 

মুছে ফেলি সব এঁটো কফির দাম, স্বাদ, গন্ধ।

রাতে শোবার আগে যেমন চশমা খুলে রাখি;

দুঃখটুকুও সেইভাবে খুলে রাখা যেত; যদি যেত।

ভেতরে এখনও অপলা চোখের মায়াস্পর্শ;

দেদীপ্যমান।

ভোরজমিতে এককাপ কফি অপেক্ষায় থাকে ফের।

চশমা পরার দিন আবার শুরু নীরব অভিমানে


Rate this content
Log in

Similar bengali poem from Abstract