কে ভগবান ?
কে ভগবান ?
চোখের সামনে যা কিছু ঘটে তা সবসময় সত্যি নয় ,
আবার চোখের অগোচরে যা হয় তাও সদা মিথ্যে নয় ।
আমি ভগবান দেখিনি, দেখেছি মানুষের সৃষ্টি করা কিছু মূর্তি ও চিত্র ,
জানা নেই কারোরই আসলে কোথায় থাকেন ভগবান ।
আমি ঈশ্বরে বিশ্বাস করি না , কারণ আমি দেখেছি নির্দোষ মানুষগুলোর উপর বারবার অনাচার হতে ।
আমি দেখেছি মন্দিরে ফল , প্রসাদের পাহাড় ঈশ্বরের উদ্দেশ্য,
আবার দেখেছি রোদ ,বৃষ্টি মেখে অনাহারে দিন কাটানো শিশু ও বৃদ্ধদের ।
আমি দেখেছি কিছু মানুষের অন্যায়ভাবে অকাল মৃত্যু,
কিন্তু দেখিনি কখনো ভগবানকে বাঁচাতে আসতে ।
যে পাথরের মূর্তিকে কেন্দ্র করে কাঁদতে থাকে হাজার হাজার মানুষ,
সেই মূর্তিকে দেখিনি কখনো মানুষের মাথায় হাত রাখতে ।
কে এই ভগবান , কোথায় থাকেন তিনি , কার প্রতি ওনার সুবিচার আর কার প্রতিই বা অনাচার ?
কে রোজ খাবার যোগায় , কে তৈরি করেছে মাথার উপর ছাদ ?
কে ? ভগবান নাকি মানুষ নিজেই ?
ভগবান কি তবে মানুষ ?
নাকি মানুষ নিজেই নিজের ভগবান ?
