STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

4  

Partha Pratim Guha Neogy

Inspirational

জীবনযুদ্ধ

জীবনযুদ্ধ

1 min
354

জীবন তো এক লড়াইয়ের মঞ্চ

লড়াই চলছে সবার জীবন জুড়ে ,

কোথাও থমকে দাঁড়িয়ে সময় স্তব্ধ

কখন জীবন সুপ্ত গল্পে যাচ্ছে ভরে।

হঠাৎই কোথাও ঘূর্ণিপাতে ঝড় উঠেছে

অথবা পৃথিবীর কোথাও চলছে বিপর্যয়।

প্রকৃতির এ এক অদ্ভুত লীলা খেলা

মানব জীবন এসবের মাঝে বয়ে যায়।

তাকিয়ে দেখ বাটি হাতে বসে পথের ধারে

অর্থাভাবে অনাহারে নেমেছে কত শিশু সারে সারে ,

তারাও আজ যুদ্ধে নেমে পড়েছে জীবন সাগরে,

চলছে তাদেরও লড়াই দু-বেলা খাবারের তরে ।

বিশ্ব জুড়ে চলছে যে এক টান - পীড়নের লড়াই

জীবন যুদ্ধের এই সময়টাকে কেমন করে হারাই।।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational