STORYMIRROR

Nabanita Patra

Inspirational

3  

Nabanita Patra

Inspirational

জীবন তরী

জীবন তরী

1 min
510

জীবনের তরী চলিছে টলমল,

করিতে মহাসমুদ্র-পার, সে ভাসিতেছে অবিরত।


সুখ-দুঃখ রূপী যাত্রীগুলো বোঝাই আছে তাতে,

আর কিছু বিষাদ ভরা রাত্রি আছে সাথে।


ক্লান্ত মন ভাবিতেছে কেবল,

কি ভাবে সে দিবে সুদূরে পাড়ি,

নেই কোন আশা, আছে শুধু নিরাশা,

আর আছে দুঃখ সারি-সারি।


তবু সে হার নাহি মানে,

সব বাধা করে সে অবহেলা,

এগিয়ে চলে কোন সুখের টানে,

অবিরাম সে ভাসায় জীবনের ভেলা।


নিঝুম রাতে, জোৎস্নামাখা জলে,

দেখিতেছে সে নিজের প্রতিচ্ছায়া,

মানুষ রূপী দানব কিভাবে তাহাকে ছলে,

কিভাবে পরিবর্তিত হয় তাহার কায়া।


এভাবেই ভাসিবে জীবন তরী,

নিরন্তর, অবিরল,

যতক্ষণ গ্রাস করিবেনা মৃত্যুরূপী দাবানল।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational