STORYMIRROR

Abhijit Halder

Abstract Action Inspirational

3  

Abhijit Halder

Abstract Action Inspirational

জ্বলে যাওয়া সভ্যতা

জ্বলে যাওয়া সভ্যতা

1 min
202

জ্বলে যাওয়া সভ্যতার আগুনে

আমি নীরবে নিভৃতে দাঁড়িয়ে ঘুরছি শুধু

ছাই আর ধ্বংসস্তূপের মাঝে

আমি একাকী দাঁড়িয়ে

হারিয়ে গেছি সময়ের স্রোতে

স্মৃতির গভীরে ডুব দিয়ে

জ্বলে যাওয়া স্বপ্নের কণা

এখনও লেগে আছে আমার মনে

সেই আগুনের উত্তাপ

আজও অনুভব করি

আমি দাঁড়িয়ে আছি

এক নতুন ভোরের আশায়

যেখানে আলো ঝলমল করবে

আর স্বপ্নগুলো সত্যি হবে

আমি ঘুরছি

সেই আলোকময় দিনের সন্ধানে

যেখানে জীবনের গান

আবার ধ্বনিত হবে।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract