STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract

4  

Ratnadeep Pramanik

Abstract

জাস্ট জঞ্জাল

জাস্ট জঞ্জাল

1 min
4

ওই গেলাসের ভেতর মেঘ আছে,

আর সেই মেঘের ভেতর বর্ষা, বর্ষাকাল;

তীক্ষ্ণ সাদা রঙের পারমাণবিক সৈন্য;

তোমার শরীরের ভেতরে সুড়ঙ্গ তৈরী করে,

সেই কিংভূতকিমাকার যন্ত্রগুচ্ছ,

আমি সযত্নে পাঠিয়ে দেব চুপিসাড়ে,

রাতের ঘুমের ভেতর, অন্ধকারে;

তখন তুমি প্যারালাইজেড,

নিতান্ত ক্লান্ত ছবির মতো,

হেলিয়ে থাকবে বিছানা আঁকড়ে|

না না, প্ল্যান চেঞ্জ -

ওই গেলাসের মধ্যে এবার মেশাবো নেশা,

পান করে, দারুন যন্ত্রনায় ছটফট করবো,

ছানাবড়া চোখে চেয়ে থাকবো দেয়ালের দিকে,

দেখবো কিছু লেখা আছে কিনা,

নাকি লিখতে হবে ফের নতুন করে,

আবার একটা ফালতু কবিতা,

জাস্ট জঞ্জাল কিছু একটা|


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract