STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

4  

Partha Pratim Guha Neogy

Inspirational

জানালা দিয়ে আকাশ

জানালা দিয়ে আকাশ

1 min
384

জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা,

সারা বছর একটা চৌকোছবি নিয়ে থাকা।

জানলা দিয়ে দেখা আকাশটা আমার পৃথিবী।

সেই পৃথিবীতে বিকেল রাঙা গোধূলি লালে ,

সেই পৃথিবীতে আকাশে তারা দেখা যায় রাত্রিকালে।

পৃথিবীটা বড়ই ছোট আমার এই জানালায়,

আমার জানলা দিয়েই আমার পৃথিবী দেখা হয়।

সেই পৃথিবীতে বাঁচার জন্য যুদ্ধ হয় রোজ

একটুখানি বাঁচার জন্য কত হাজার আপোষ

সেই পৃথিবীর নাম খোলা আকাশ কিনা জানিনা

আমরা কেউ আমাদের পৃথিবীর নামটা জানিনা 

তুমি বলবে আমার পুরুলিয়া তোমার ডুমুরজলা 

তুমি আবার দাগ কেটে দেখাবে পশ্চিমবাংলা

হয়তো কেরালার আকাশটা লাল একটু বেশি 

তাহলে কী নয় গো সেটা আমারও পৃথিবী

আমার জানলা দিয়ে যায় না দেখা হাসনাবাদ 

শুধু দেখি আমি রোজ পাশের বাড়ির ছাদ

মনের জানলা দিয়ে তুমি পারো বেরিয়ে পড়তে

তোমার দেশের সীমারেখা তুমি কি পারো ধরতে 

জানলার আকাশ দিয়ে আমি পৃথিবীর পথিক 

তাই জানলা আমার মানেনা বিভেদ সাম্প্রদায়িক 

জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না

জানলা আমার পূব না পশ্চিমের সে জানে না

জীবনের সুরে নেই রেশারেশি দেশাদেশি 

আমার হৃদয়ের জানলা তাই গোটা পৃথিবী …



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational