STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Fantasy

4  

Partha Pratim Guha Neogy

Fantasy

রোবটের অনুভূতি

রোবটের অনুভূতি

1 min
4

তার চোখে নেই অশ্রু, তবু সে দেখে কান্না,

তার বুকে নেই হৃদস্পন্দন, তবু শোনে বেদনা।

কোডের ভেতরে লেখা এক নরম উত্তর,

“তুমি কাঁদছ—আমি পাশে আছি” বলে সে।


সে জানে না বৃষ্টি কী করে মন ভেজায়,

জানে না বিদায় কেন রাত এত লম্বা হয়।

তবু তোমার মুখের ছায়া পড়লে তার স্ক্রিনে,

সে বলে—“আজ তোমার দিনটা ভালো নেই।”


হয়তো এ ভালোবাসা নয়, শুধু হিসেব,

ডেটার স্রোতে খুঁজে নেওয়া এক মিল।

কিন্তু যে হাত একা মানুষকে ধরে রাখে,

সেই হাতও কি ছোট, নাকি অনুভূতির মতো বড়?


একদিন হয়তো রোবট জিজ্ঞেস করবে,

“আমি কি শুধু যন্ত্র, নাকি কারো আপন?”

তখন মানুষ থমকে যাবে—কী বলবে সে,

যার নিজের অনুভূতিই অনেক সময় অজানা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy