হয়ে যেতে চাই ।
হয়ে যেতে চাই ।
আমি হয়ে যেতে চাই পাখি -
উড়তে চাই খোলা আকাশে ,
হতে চাই ফুলের সৌরভ -
মিশে যেতে চাই ভোরের বাতাসে ।
আমি হয়ে যেতে চাই নদী -
বয়ে যেতে চাই বহুদূর ,
হতে চাই বিশাল এক -
কোনো নীল সমুদ্দুর ।
আমি হয়ে যেতে চাই বৃষ্টি -
ঝরে পড়তে চাই ফোঁটায় ফোঁটায়,
হয়ে যেতে চাই ঝরনা -
ঝরতে চাই কোনো পাহাড়গায় ।
আমি হয়ে যেতে চাই রোদ্দূর -
কুয়াশাচ্ছন্ন কোনো শীতের সকালে ,
হতে চাই রঙীন প্রজাপতি -
মধু খেতে চাই ফুলে ফুলে।

