STORYMIRROR

Nabanita Patra

Comedy Children

3  

Nabanita Patra

Comedy Children

হ্যাঁচকা বুড়োর গল্প

হ্যাঁচকা বুড়োর গল্প

1 min
232

শুনবে নাকি হ্যাঁচকা বুড়োর গল্প?

যে ভাবতো তার বয়েস না কি খুবই অল্প।


দেখতে তাকে ছোটখাটো,

সাজতে সে বাসতো খুব ভালো।


সুযোগ সে পেতো যখন,

নতুনজামাই সাজতো তখন।


দেখতো যদি ধুতি-পাঞ্জাবি,

হ্যাঁচকা মেরে নিত তক্ষুনি।


পেতো যদি মিষ্টি কোন সুবাস,

শুঁকবে বলে খুঁজতো তার নিবাস।


ছাঁচি পান খাবে বলে,

ঘুরতো বুড়ো দ্বারে-দ্বারে।


পানের গন্ধ পেলে পরে,

হ্যাঁচকা মেরে নিত কেড়ে।


ধুতির কোঁচা হাতে নিয়ে,

যেত যখন রাস্তা দিয়ে,

সবাই তাকে হাসতো দেখে,

বুড়োর এমন কান্ড জেনে।


বিদঘুটে এমন স্বভাব যার,

হ্যাঁচকা বুড়ো নাম হল তার।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Comedy