STORYMIRROR

Smarajit Datta

Comedy Inspirational

3  

Smarajit Datta

Comedy Inspirational

চা চাইই -চাই

চা চাইই -চাই

1 min
138

চা চাইই-চাই

স্মরজিৎ দত্ত


সকালবেলা চা চাই

ঘুমের থেকে ওঠার পরই।

চা আর আমি দুজনে তে

একে অপরের জাত ভাই।


বেলার দিকে চা চাই

যবের সাথে মানান সই।

চায়ে চুমুক দিলে পরে

বুদ্ধি খুলে আপনা আপনিই।


দুপুরবেলা লাঞ্চের পরে,

চা খেলে হজম করে।

আলস্য ভাব কেটে গিয়ে,

কাজের দিকে মন জাগে।


সন্ধ্যেবেলায় চা চাই

আড্ডার সাথী ভাই ভাই।

চা খেয়ে ফেরার পালা

বাড়ি ফিরে আবার চা চাই।


আবার একটু চা হলে,

মন্দ কি বল ভাই!

চায়ে চুমুক দিয়ে পরে

বাকি কাজ সুষ্ঠুভাবে এগোতে চাই।


আজকে নাকি চায়ের দিবস,

সেলাম তোমায় "চা" ভাই।

তুমি আমার গলার মালা,

তোমায় পেলেই শান্তি পাই।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Comedy