STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Fantasy Inspirational

3  

Nityananda Banerjee

Comedy Fantasy Inspirational

আন্তর্জাল

আন্তর্জাল

1 min
155


হারিয়ে গেছে শিশুবেলা ; পাখির কলরব,

হারিয়ে গেছে মজার খেলা ; দুরন্ত শৈশব ।

পিতা মাতা ব্যস্ত ভীষণ ; দেখার সময় নাই,

কাটাই সময় মুঠোফোনে ; অনলাইনে তাই ।

হারিয়ে গেছে সহজ পাঠ , বর্ণ পরিচয়,

হারিয়ে গেছে খেলার মাঠ এবং বোধোদয় ।


ছড়ার ছবি বইয়ের পাতায় উদোম শুয়ে রয়,

ই-মিডিয়া কখনও কি অ্যান্টি-সোশ্যাল হয় !

সব পাওয়া যায় বিনা শ্রমে শর্ত কিছু মেনে ,

গুগল কাকু স্বপন বুড়ো সকল কিছুই জানে।

কাগজ পড়ার কি প্রয়োজন দেখি টিভি খুলে,

সমবয়সী পথের শিশু খিদেও যায় যে ভুলে ।


কুমোর পাড়ায় গরুর গাড়ি থমকে গেছে আজ,

ছবিতে তার বাঁধা থাকে গত জনমের সাজ ।

এখন তারা সবাই অতীত; যেমন অতীত খেলা,

ঘরে টিভি, কম্পিউটার আর মোবাইলের মেলা ।

থাকুক ওরা স্মৃতির পাতায় বন্ধ হয়ে ঘরে,

আট সে আশি সবাই এখন ঘুমোয় অকাতরে।


নোটন নোটন পায়রারা আর ঝোটন বাঁধে না,

চাঁপার ডালে মৌ ভোমরা আর তো কাঁদে না ।

মা ব্যস্ত সিরিয়ালে, বাবা খোঁজেন খেলার খবর,

গাল ভরা পান মুখে রেখে ঠাম্মি ঘুমোয় খাটের পর।

দাদা দিদি কাকামণি রয় যে মজে রাজনীতিতে,

গেম খেলে যাই এখন আমি পুরোপুরি হর্ষ চিতে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Comedy