STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

হৃদ্যতার বাঁধনে

হৃদ্যতার বাঁধনে

1 min
349

হৃদ্যতার বাঁধনে 

মানিক চন্দ্র গোস্বামী 


রাখি বন্ধন ভাই ও বোনের স্নেহ মমতার টান,

পারিবারিক ভালোবাসায় মহামিলনের গান। 

প্রীতির ডোরে, প্রাণের পরশে ভাইয়ের হাতটি বাঁধা,

আত্মিক টানে, মায়ার বাঁধনে থাকে না কোনো দ্বিধা। 

পরিবারের সীমানা পেরিয়ে ভ্রাতৃভাবের প্রীতি,

ছড়িয়ে পড়ুক সমাজের বুকে, হোক হিংসা-দ্বেষের ইতি। 

সৌহার্দ্যের মলয় বাতাস বহিয়া চলুক দেশে,

মানব সমাজে মমত্ব বোধের তরঙ্গ উঠুক ভেসে। 

রাগ, বিদ্বেষ, শত্রুতা ছেড়ে সম্পৃতিরই ছোঁয়ায়,

সকল হৃদয়ে হৃদ্যতা বাড়ুক, একে অন্যের সহায়। 

বিস্তৃত হোক কৃপার পরিধি,উদারতা মন জুড়ে,

আন্তরিকতা, বদান্যতা আবার আসুক ফিরে। 

অন্যের দুখে দুঃখী হয়ে সমবেদনার স্রোতে,

চেষ্টা থাকুক দুখের দুয়ারে সুখের অভিপ্রেতে। 

মানুষ যদি সত্যিকারের মানুষ হতে পারে,

রাখি বন্ধনের মন্ত্র ধারায় প্রশান্তি ঘরে ঘরে।  



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics