STORYMIRROR

Sipra Debnath

Classics Fantasy Inspirational

3  

Sipra Debnath

Classics Fantasy Inspirational

হৃদয়ে যে ছিল

হৃদয়ে যে ছিল

1 min
181


না হয় পেয়েছ খানিকটা দেরি করে'

পেয়েছ তাকে যে ছিল তোমার হৃদয় জুড়ে।

তবু তো সান্তনা পাবে মন

আছে সে তোমার কাছে এখন।

আছে কি অগ্নিদগ্ধ হবার দরকার!

কেন জ্বলবে দহন জ্বালায়?

পোড়াবে মন প্রেমের অনলে!

তারচেয়ে বরং সিক্ত করো মন

জুরাও প্রাণ প্রেম অশ্রু ধারায় করো স্নান,

 মন যমুনা প্লাবিত হোক প্রেম বন্যায়,

ভেসে যাও ঢেলে দিয়ে মন প্রাণ ।

 সুখ সমুদ্রে শান্তি নীড়ে অনন্ত গহীনে

 চিন্তা রহিত ভাব নিমগ্ন চিত্তে নিদ্রা যাও,

 বুনো অনেক রঙিন স্বপ্ন সাজে ঢেলে

 নিত্য নতুন রকমারি রূপ দাও,

 জীবন হোক তরতাজা স্বতঃস্ফূর্ত।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics