STORYMIRROR

Smarajit Datta

Tragedy

4  

Smarajit Datta

Tragedy

হায়রে এই শহর

হায়রে এই শহর

1 min
332

হায়রে এই শহর

স্মরজিৎ দত্ত 


ইটের পরে ইট সাজিয়ে

উঠছে ইমারত।

তবুও কেন পাই না খুজে

সবুজের সহমত।


সাজছে শহর গড়ছে বাড়ি

তবু গাছের হাহাকার।

কংক্রিটের শহর আজ 

নরকের শ্মশানঘাট।


কংক্রিটের শহর আজ

ছবির শহর বটে।

প্রকৃতি বিহীন শহর আজ

আন্দোলনের খাতে।


শহর জুড়ে আন্দোলন

লেগে আছেই বারো মাস।

সেই তালিকায় নেই কোনো দিন

মোদের সবুজ ফেরাও আবার।


কংক্রিটের এই শহর যারা

প্রকৃতই এক নায়ক।

পরিচিতির খাতায় তারা

মানুষ নামে একক।


স্ট্যাটাস কিংবা শিক্ষা

এই দৌড়েই ব্যস্ত।

মানুষ তাই ভুলে গিয়ে

সবুজ ধ্বংসেই ব্যস্ত।


ইতিহাস তো কয় না মিথ্যা

চক্রাকারে তা ঘোরে।

তাই মানুষ কি আবার ফিরে পাবে

সবাই বন বলতো যাকে!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy