STORYMIRROR

Debasmita Ray Das

Romance

3  

Debasmita Ray Das

Romance

হারানো তুই

হারানো তুই

1 min
17.8K


কোথায় তুই হারিয়ে গেলি

মনের মাঝের তেপান্তরে

কোথাও খুঁজে পেলামনা তাই

বাইরে বা মোর মনের ঘরে।

কপাটপাশে উঁকিঝুঁকি

সদাই যেন আছিস তুই

মনের গোপন অন্তকোণে

হৃদয়মাঝে যাচিস তুই।

বন্ধুদিনের সাজানো রঙ্গে

একলা মনের সঙ্গী তুই

রঙবেরঙ্গী সুতোর খেলায়

অপূর্ব অঙ্গভঙ্গী তুই।

যেদিক চাই তোকেই পাই

কল্পনায় বা সঙ্গীতে

বুঝতে পারি হারাসনি তুই

আছিস আপন ভঙ্গীতে।

তাইতো বলি সুর হয়ে ওঠ

রাগরাগিনীর ছন্দেতে

এগিয়ে যাওয়ার সঙ্গী হয়ে

ভালোয় আর মন্দেতে।

আর জনমে পাই যেন

তোর স্নিগ্ধ নয়ন দৃষ্টিকে

মন ভরানো সুর জাগানো

অপার্থিব সৃষ্টিকে।।

#positiveindia


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance