STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

হারানো সেদিন

হারানো সেদিন

1 min
127

মাথার উপরে সজল মেঘের ছায়া 

মেলেছিল যেন দিগন্তবিস্তারি কায়া

আকাশের গায়ে জলভরা মেঘ ভাসে 

মনের আঙ্গিনায় কত স্মৃতি যে আসে 

ছেলেবেলায় পাড়ার বন্ধুরা মিলেমিশে 

বর্ষার গান গাইতাম কত ভালোবেসে 

বৃষ্টির জল ভরে দিত শিহরণ প্রাণে

আনন্দধারা বয়ে যেত আমাদের মনে 

টুপটাপ বৃষ্টিতে ভিজে ভিজে খেলা 

খুশির প্লাবনে কাটতো  সারাবেলা 

সময়ের স্রোতে বন্ধুরা গেল হারিয়ে

রিমঝিম বর্ষা আজ মন দিল ভরিয়ে

হারানো সেদিন আসবে কি আর ফিরে

মন প্রাঙ্গণে আজও তারা আছে ঘিরে ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract