STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

হারানো রাখী

হারানো রাখী

1 min
315

হারিয়ে গেছে আমার ভাই 

কোথায় আমার হারানো রাখী

মনের মাঝে হারানো দিন 

করছে যে আনাগোনা 

রাখীর স্মৃতি, পবিত্র সে বন্ধন

আজও জাগায় সেই স্পন্দন 

চোখের কোণায় অশ্রুজল 

করছে সদা ঢলঢল 

ভাইর স্মৃতি ,মধুর প্রীতি 

গাইছে সেই খুশীর গীতি 

ভাসছে মনে সেই সুন্দর ছবি 

তুই যে আমার আকাশের রবি 

তোর হাসিমাখা মুখখানি

আমি যে ভুলতে নারি 

তোর স্মৃতি সুধায় 

চলছে আমার জীবন খানি ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract