STORYMIRROR

Kamran Chowdhury

Abstract Tragedy Classics

4  

Kamran Chowdhury

Abstract Tragedy Classics

হারানো দিন

হারানো দিন

1 min
254

হারানো দিন

— কামরান চৌধুরী 

কতদিনের স্মৃতি জমা হয়ে থাকে 

আমার বিকৃত মস্তিষ্কে।

যেখানে জমা হয়ে থাকে 

আমার শৈশবের সেই সব দুরন্তপনা,

আমার গল্প হয়ে যাওয়া কাঠ পেন্সিল,

আমার সঙ্গ দেয়া দস্যিপনার সাথীরা,

আমার মনের রংধনুমাখা আকাশে-

 কত বিমানের চালক হয়ে যাওয়া।

কিংবা ডাকপিয়নকে দুই টাকার কয়েন দিয়ে তার মুখে হাসি দেখে ফেলা,

বর্ষার দিনে স্কুল ছুটির বায়নাতে বৃষ্টিতে ভেজা।

বিকৃত মস্তিষ্কে জমা হয়ে থাকে আরো অনেক স্মৃতি,

যেন দিন শেষে অস্ত যাওয়া সেই সূর্যের'ই মতো।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract