STORYMIRROR

Kamran Chowdhury

Abstract Others

3  

Kamran Chowdhury

Abstract Others

বাবা'র শূণ্যতা

বাবা'র শূণ্যতা

1 min
383


পৃথিবীতে যাদের বাবা নেই,তাদের হৃদয়ে জন্মদাগের মতো শূন্যতার দাগ থেকে যায়,

ক্ষিধের যন্ত্রণায় কাতর হয়ে উঠলেও—

দুমুঠো ভাত তাদের পেটের এক দিকে জায়গা করে নেয়,

তবুও যেন তাদের ক্ষুধা মিটে না।

মাধ্যমিক পরীক্ষার ট্রান্সক্রিপ্টে কিংবা জন্মসনদে তাদের বাবার নাম জায়গা করে নেয়,

কিন্তু তাদের ঘরে সেই বাবার নাম থাকলেও রক্ত শরীরের সেই মানুষটি যে নেই, 

শূন্যতা বিরাজ করে তাদের একলা ঘরে।

যাদের মা আছে,বাবা নেই তারা যেন বাবার ভালোবাসা খুঁজে পায়ের হাতের পরশে,

যেখানে বাবার স্বাক্ষর চায় কোনো পত্রে—

সেখানে মা যেন বাবার হয়ে স্বাক্ষর বসিয়ে দেয়।

হায় রে বাবা আমার!

একটা জীবন নিয়ে বেঁচে থাকা যেন

নিজেকে বুঝিয়ে পুরো পথ পাড়িয়ে দেয়া,

মনের ভেতর বাবাকে চিরস্থায়ী করে রাখা—

প্রতি রাতে বাবাহীন অশ্রু জলে কাউকে কিছু বুঝতে না নিয়ে ঘুমিয়ে পড়া।

যাদের বাবা নেই তারা একদিন প্রতিষ্ঠিত হয়,

বাবার স্বপ্নপূরণ করে কতশত যুদ্ধ করে, বিজয়ী হয়ে,

কিন্তু কাঁধে কাঁধ মেলানোর মতো সেই মানুষটি আজ নেই,

 সেই বটবৃক্ষ আর নেই! 

এই পৃথিবীতে যাদের বাবা নেই,তাদের জন্য এই শূন্য হাতে আমাদের দেবার কিছু নেই,

শুধু আছে দোয়া, শুধু আছে আশির্বাদ,

এবং এক আকাশ সমান শুভ কামনা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract