STORYMIRROR

Gopa Ghosh

Abstract

4  

Gopa Ghosh

Abstract

যুদ্ধ

যুদ্ধ

1 min
284

বুক ঝাঁঝরা হবে মেশিনগানে,

নেতিয়ে পড়বে চঞ্চল দেহটা,

মুহু মুহু গুলির শব্দে মানুষ

হবে দিশেহারা, আকাশ জুড়ে

ছুটবে তীর বেগে যুদ্ধ বিমান,

বাচ্চাদের আঁকড়ে হাউ হাউ করে কাঁদবে অভাগিনী মায়েরা,

এরই নাম যুদ্ধ, যুদ্ধ হবে রাজার

সাথে রাজার, প্রাণ খোয়াবে

নিরীহ জনগন, একদিন হয়ত বন্ধ হবে এই প্রাণঘাতী যুদ্ধ,

কিন্তু যারা হারিয়েছে তার প্রিয়জন,

যারা অঙ্গ হারিয়ে পঙ্গু, তাদের

যুদ্ধ শেষের শান্তি কি আদৌ

আনতে পারে জীবনের শান্তি?

তবু যুদ্ধ অপরিহার্য তাদের কাছে

যারা ক্ষমতার লড়াইয়ে শামিল।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract