STORYMIRROR

Ayan Bhaduri

Abstract

4  

Ayan Bhaduri

Abstract

কেন?

কেন?

1 min
946

তুমি কোথা থেকে চলে এলে

এই মনে, গোপনে।

অনেকগুলো না পাওয়া যখন 

মনের আকাশে নিঃশব্দ বাতাসে

বইছিল আনমনে।

তুমি তখন আচমকা একমুঠো 

ঠাণ্ডা বাতাস হয়ে ঢুকে এলে

এই মনে গোপনে।

কোথা থেকে?

এর পরিণতি জানো?

বিভীষিকা ময়,সময়।

আবার কাঁদবো,ঘরের কোণে,

সেই না পাওয়ার ব্যাথা বয়ে নিয়ে বেড়াতে হবে।

আবার ঘুমহীন রাত,আবার সেই চেনা যত্রণা।

বিধাতার দান হয়ে এলে বরং খুশিই হতাম

হয়তো এলে বিধাতার রোষ হয়ে।

যাই হোক সেটুকুই সই।

কাঁদার জন্য তৈরি হই।

ভাগ্যের পরিহাস? মেনে নিলাম।

তুমিও কাঁদিয়ে যেও যেনো।

মনে করে,মনে মনে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract