STORYMIRROR

Ayan Bhaduri

Classics

4  

Ayan Bhaduri

Classics

স্বপ্ন হলেও সত্যি

স্বপ্ন হলেও সত্যি

1 min
880

তোর ওই চোখের কাজল তাড়িয়ে বেড়ায় আমায়,

তোর ওই কথার আদল ভাসিয়ে বেড়ায় আমায়,

তোর চোখের কাজল কালো মাখি রাতের কালোয়,

তোর ঠোঁটের লাল আভা মাখতে লাগে ভালই,

ছেলেমানুষী দুষ্টুমি তোর জাগায় মনে সাড়া,

তোর হৃদয়ের ভালবাসা অন্তরে দেয় নাড়া,

স্বপ্ন দেখিস আমায় নিয়ে স্বপ্নে দেখিস পাওয়া,

ভাবিস বুঝি সেই স্বপ্ন সকাল হলেই হাওয়া,

তুই যাকে স্বপ্নে দেখিস সেটা যে তোর নয় আমার স্বপ্নে আমি যে তোর স্বপ্নে করি ধাওয়া,

তোকে পেতে ইচ্ছে করে তোর মত করে,

তোকে পাব নিজের করে রাখব জীবন ভরে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics