STORYMIRROR

Ayan Bhaduri

Romance Classics Inspirational

4  

Ayan Bhaduri

Romance Classics Inspirational

এই জীবনের বাঁকি সবটুকু

এই জীবনের বাঁকি সবটুকু

1 min
12

রাতটা আজ অসহায় লাগছে

একটু বেশি দুর্বিষহ লাগছে আজ

কিন্তু কেনো?

আজ তো আর পাঁচটা রাতের মতোই আঁধার

সেই তোমার না থাকা

আর তোমাকে পেতে চাওয়ার আবদার।

তাহলে আজ এই না পাওয়া কেনো ভেজাচ্ছে মন?

বলতে পারো কেনো আজ বেশি অন্ধকার

আমার চেনা ঘরের কোণ?

আজ মেনে নিতে পারছি না, তোমার না থাকা

আজ যদি হতে তুমি আমার সাথে একা?

হয়তো ভিজতো না আমার আঁখি দুটি

হয়তো হতো আজ রাতে ভালোবাসার খুনসুটি

এই না থাকার জন্য দায়ী নও তুমি

সে কথা জানি।

তোমার অনুপস্থিতিতে প্রত্যক্ষ হয়

তোমার ভালোবাসার হাতছানি

তাও আজ মন কাঁদে

তোমার মায়ায় নিজেকে বাঁধে

আর মন চায় শুধু বলি এইটুকু

এই জীবনের বাঁকি পথ টুকু

শুধু তোমায় নিয়ে চলি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance