STORYMIRROR

বিকাশ দাস

Drama

3  

বিকাশ দাস

Drama

গুমর

গুমর

1 min
663

তোমার দু’চোখ রেখেছো একাকার 

যখন ভাঙছিলো ঝনঝন করে বৃষ্টির কাঁচ 

রোদ্দুরের আঁচে দেখছিলে কাঁখ বাঁকানো নাচ 

এক অসূর্যম্পশ্যা নারীর।


আমি ছুটেছিলাম কুড়োতে বৃষ্টির ফোঁটা 

দু’হাত আমার রক্তের আল্পনায় যদিও একাকার।

এ’জখম আঘাত 

হৃদয়ের হয়রানিতে বাঁধছিলো অবাধে ভালবাসা 

শুধু তোমার।

তুমি দেখলে না ছুঁয়ে একবারও 

আমার উপোসী ঠোঁটের পাতায় যতো রোদবৃষ্টির সাতকাহন।




এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama