STORYMIRROR

Debashis Bhattacharya

Romance Others

3  

Debashis Bhattacharya

Romance Others

গোলাপের বার্তা

গোলাপের বার্তা

1 min
182

একবার গোলাপ ফুলকে জিজ্ঞাসা করলাম,

“তুমি সবসময় প্রেমের বার্তা বহন করো,

তোমার কি অন্য কোনও অভিব্যক্তি নেই?”

একটু সলজ্জ হাসি হেসে গোলাপ উত্তর দিলো, 

“তুমি ভালো করে আমার দিকে তাকাও।”

আমি অবাক হয়ে তাকালাম

গোলাপের মধ্যে কি আছে দেখাবার জন্য;

তাকিয়েছিলাম কিন্তু কিছু বলতে পারিনি।

গোলাপ পাপড়ি নেড়ে মিষ্টি হেসে বললো,  

“কি দেখলে তুমি আমাতে?”

আমি বললাম, “তুমি কত সুন্দর,পবিত্র 

তোমার কত রূপ

যা আমাকে মোহিত করে দেয়

কিন্তু ততটাই আবার কোমল,

একটু আঘাত পেলেই তোমার

সব পাপড়িগুলো ঝরে পড়বে

আর তুমি মরে যাবে।”

গোলাপ বললো, “সেইজন্যই আমি

ভালোবাসার বার্তা বহন করে বেড়াই

আর সবাইকে বলি, 

“প্রেম কত সুন্দর, পবিত্র ও কোমল

তাকে কখনও আঘাত দিওনা।”


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance