STORYMIRROR

Sipra Debnath

Abstract Fantasy Inspirational

3  

Sipra Debnath

Abstract Fantasy Inspirational

এসো সবাই

এসো সবাই

1 min
207


 এসো সবাই---


 যাক ধুয়ে মুছে পুরনো দিনের

 যত আছে দীনতা জীর্ণতা

 সব মানুষের মানসিক সংকীর্ণতা 

 যাক দূরে চলে যত আছে অপবাদ অবসাদ

 পুরনো বছরের হাত ধরে।

 

আসুক শান্তি হোক শান্ত স্নিগ্ধ

সকল পরিবেশ--

রচনা করি এসো এমন ধরা

যেথায় শুধু থাকবে প্রাণগুলো

ভালোবাসা মায়া মমতায় ভরা

সকলের প্রতি সকলে হবো বিমোহিত বিমুগ্ধ।


এসো সবাই---

সাম্য মৈত্রীর গান গাই 

বিভেদ ভুলে একতা আনি

হোক শুধু জয় মানবিকতার মানব ধর্মের

এসো সবাই বিশ্বজুড়ে

শান্তির এক বাগান সাজাই 

এসো নতুন করে বিশ্বাস জাগাই

এসো ভালোবেসে পুরনো ভুল ভুলে

এক নতুন পৃথিবী বানাই।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract