STORYMIRROR

Nandita Pal

Abstract Romance Inspirational

3  

Nandita Pal

Abstract Romance Inspirational

এলো যে বৈশাখ

এলো যে বৈশাখ

1 min
267


ফাগুনে হাওয়া যখন তোলপাড়

মুকুলে তোমার পায়ের শব্দ পাই,

পারদ চড়ছে বলে ঘন ঘন

নতুন পাতা উঁকি দেয় ওই।


ধানের শীষে ফরিং এসে বসে

শালিখ দোয়েলের ভারি আনাগোনা

তুমি ফিরবে বলে খবর ভেসে ওঠে

কাজের ফাঁকে তারই যেন দিন গোণা।


উঠুক যতই কাল বৈশাখের উথাল

নদীর যতই করুক হা পিত্যেশ

আবার অপরুপে নতুন আশায়

গাছ উপচে পড়বে অমলতাস।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract