STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract

3  

Debashis Bhattacharya

Abstract

একটিবারের দেখা

একটিবারের দেখা

1 min
503

তোমার সাথে মিলবো বলে, 

বসে আছি তটে

আমি ফুল সাজায়ে আঁখি মুদে 

ভাবি তোমায় আপনমনে

আমার হৃৎকাননে আসবে বলে 

থাকি চেয়ে আকাশ পানে,

আমার প্রাণের প্রাণে গান গেয়ে যাও

শুনতে নাহি পাই সজনী;

শুনতে নাহি পাই 

মৌমাছিতে গুনগুনিয়ে,

মধু রাখে ধরে, 

তেমনি তুমি মোর হৃদয়ে 

দিয়েছো প্রেম ভরে

সেই প্রেমকেই দিতে যে চাই,

তোমায় অর্পণ করে,

ওগো তোমায় অর্পণ করে 

মিছে আমার কান্না-হাসি 

তুমি নিও সরায়ে, 

ওগো নিও সরায়ে, 

যাবার বেলায় পাই যেন গো 

একটিবারের দেখা 

তোমার একটিবারের দেখা... 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract