একতায়
একতায়
একতায়
মানিক চন্দ্র গোস্বামী
ঝংকার তোলো বীণার তানে
টঙ্কার দাও কৃপাণে,
সংসার মাঝে প্রত্যয় এনে
জ্বেলে দাও নব অরুনে |
সুরে সুর তাল মিলিয়ে মিশিয়ে
আমরা সকলে চলিব এগিয়ে,
দুর্ভাগ্যের ভারে না পিছিয়ে
এগিয়েই যাবো অভয়ে |
কৃপাণ যখনি ঝংকার তোলে
তোমরা সকলে এগিয়ে এলে-
একসাথে আজ হয়ে একবলে
রক্ষা করিবো অমর কূলে |
নিশানা রেখে চলতে হবে
দীর্ণতাকে হটিয়ে ভবে
উচ্ছ্বাসি মনের সুনীল নভে
খুশিতে ভাসবে সবে |
প্রার্থী হয়েছি তোমারই সনে
স্বান্ত্বনা যেন পাই মোরা মনে |
অকূল দরিয়ায় ঝঞ্ঝার টানে
ভেসে না ভাসাই আপন মানে |
তোমাদের যদি হয় মনোনয়ন
প্রার্থনা যতেক করিবে পূরণ,
শান্তির তরে জীবন যাপন-
একতার বলে হবেই সাধন |
