STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

এখন তুমি যাও

এখন তুমি যাও

1 min
726

অভাব এখন তুমি যাও  

আবার এসো 

কতোটা খিদে কতোটা ঘুম স্বচ্ছলতার  

বেঁচে থাকা দরকার  

তোমার দু’হাত  নেবো আমি নিংড়ে। 

 

অন্ধকার এখন তুমি যাও  

আবার এসো 

কতোটা আলো কতোটা ছায়া সম্ভোগের  

পেতে রাখা দরকার  

তোমার হৃদয়  নেবো আমি নিংড়ে। 

 

জীবন এখন তুমি যাও  

আবার এসো 

কতোটা অন্ধ কতোটা বধির অলক্ষ্যে  

ঢেকে রাখা দরকার  

তোমার শরীর  নেবো আমি নিংড়ে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics