STORYMIRROR

Abhijit Halder

Classics Fantasy

4  

Abhijit Halder

Classics Fantasy

এখানে রাত্রি

এখানে রাত্রি

1 min
273

আমার এখানে রাত্রি নেমেছে

কিছু না বলা কথার দেশে

সন্ধ্যা তারা বিরহ দেখে

আমার নীল ডায়েরির ফাঁকা পেজের উপরে।

জীবনের কত কথা না বলায় থাকলো

হাতের মুঠোয় রোদ্দুর জমিয়ে।

বর্ষার নদীর স্রোতের মতো

কত হাসি গান কান্না দূরে গেল

পাওয়া না পাওয়ার হৃদয়টাকে

পদ্মপাতার জলে সাজিয়ে।

এভাবেই একদিন সবকিছুই সবেই রবে

রয়ে যাবে বসন্তের বিকাল

কিংবা শহরের বিষন্ন পথে হেঁটে যাওয়া

তবুও আমার কিঞ্চিৎ সাফল্য স্বপ্ন 

কিছু ভুলকে সত্যতে মানিয়ে ছিল।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics