STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

এবার বর্ষায়

এবার বর্ষায়

1 min
397

এবার বর্ষায়

খুব পাথর খসে পড়লো পাহাড় থেকে ,

প্রবল বন্যা ধুয়ে নিয়ে গেলো 

গাড়ি,ঘর,সন্তান,সম্বল ।

ধুয়ে নিল সমবেদনা, মানবিকতা,

 ধর্ম,জাতি , আরক্ষণের অজুহাত দিয়ে

মান- সম্মানে একটি রাজ্যের ,দেশের,

দেশবাসীদের ।

এবার বর্ষায়

শিলাবৃষ্টির মতো বর্ষা হচ্ছে মিসাইল 

সিরিয়া,রাশিয়া, ইউক্রেনের মাটিতে 

এবার বর্ষার প্যাটার্ন দুর্বোধ্য

বৈজ্ঞানিকদের মতে।

এসব কিছু অতিক্রম করে

আমাদের চন্দ্রযান পৌঁছে গেছে

চাঁদমামার ঘরে ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract