STORYMIRROR

PRADIP KUNDU

Classics Others Children

4  

PRADIP KUNDU

Classics Others Children

এ কেমন শরৎকাল

এ কেমন শরৎকাল

1 min
280


কালো মেঘ যে আকাশ জুড়ে 

বুনেছে মায়াজাল,

বৃষ্টি পড়ে টাপুর টুপুর 

এ কেমন শরৎকাল।


নিম্নচাপের আজব খেলা

রাস্তায় জমেছে জল,

ঋতু রানীর খামখেয়ালী

দূষণ বাড়ারই ফল।


চারিদিকে কংক্রিট শুধু

বিলুপ্ত কাশের মাঠ,

মুক্ত বাতাস মুক্ত আকাশ

পুরোনো সহজ পাঠ।


শিউলি ঝরা উঠোন গুলো

হয়েছে বাঁধাই সব,

পুজোর খুশির গন্ধটা আজ

তোলে না মনে রব।


টালবাহানা রয়েছে হাজার

মনেতে বাঁচার গান,

সবকিছুতেই উল্টো পুরান

সংকটে মানব প্রাণ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics