STORYMIRROR

Rohit Das

Abstract Fantasy

2  

Rohit Das

Abstract Fantasy

::দ্রুত সেরে উঠুক পৃথিবী::

::দ্রুত সেরে উঠুক পৃথিবী::

1 min
230

কোনো এক নতুন ভোরের আলোয় 

খুশির বন্যা বয়ে যাবে এই ধরণীর বুকে,

আনন্দের ঢল নামবে আবার 

হাসির পারদ চড়বে সব দুর্যোগ কেটে।

হাসবে আবার নর-নারী বৃদ্ধ থেকে খুদে

গাইবে তারা খুশির গান আনন্দে উৎসবে।

পাল-পরবে হট্টগোলের ভীড়ে 

ধরণী ফিরে পাবে নিজের প্রাণ গিয়েছে যা হারিয়ে,

 হাটে মাঠে বাটে আবার আড্ডা হবে

ঝগড়া-বচসা হবে খেলার মাঠে।

পৃথিবী আবার শান্ত হবে উঠবে আবার রামধনু

 ওই নীল আকাশের বুকে, 

জোছনার আলোয় শুরু হবে আবার 

প্রেমের আলাপন সুখে।

মিলবে আবার কত মন

ফুটবে হাসি করুণ ক্লান্ত মুখে

ঘরে ঘরে চড়বে হাঁড়ি...

ক্ষুধার জ্বালা মিটবে কর্ম ফিরে পেলে।

ঝড় থেমে গেলে পৃথিবী আবার শান্ত হবে

কামনা করি এই দিন শীঘ্র আসুক ফিরে

দুঃখ ভুলে সুখ ফিরুক সবার ঘরে ঘরে ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract