STORYMIRROR

Rohit Das

Abstract Classics Others

3  

Rohit Das

Abstract Classics Others

প্রায়শ্চিত্ত

প্রায়শ্চিত্ত

1 min
265

মান-অভিমান ছাড়িয়ে আজ এ‌ কোন দ্বন্দ্বযুদ্ধে এসে পড়েছি,

কালচক্রে নিজের ভুলেই নিজেই আজ সব হারাতে বসেছি।

নিজের ভেবেই সেদিন যাদের কাছে

টেনে নিয়েছিলাম,

সেদিনিই আমি নিজের হাতে নিজের

কবর খুঁড়ে ছিলাম।

আকাশ জুড়ে কালো মেঘ জমেছে

মনের ঈশান কোণে,

ততই এ পাপী মনটা আমার যেন

পাগল হানে।

শ্রাবণের ধারায় বৃষ্টি এসেছে ডুবেছে

মনের চিলেকোঠা,

একটু একটু করে জলে তলিয়ে যাচ্ছে

আমার প্রানহীন দেহটা।

জীবন যেন থমকে গেছে

হতাশার বুকে,

মায়াবী বলে আবদ্ধ হয়েছে

একাকিত্বের সুখে।

বিশ্বাস হারিয়ে মর্মাহত

আমার চিত্ত,

উপায় তবু খুঁজে চলেছি

করতে প্রায়শ্চিত্ত।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract